সংরক্ষিত শূন্য নারী আসন
বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ শুরু করছে বিএনপি। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়।
এর আগে বুধবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া ফরম পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) একই সময় ও স্থানে তা জমা দিতে হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
/এমএইচ/
