Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী
বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রখ্যাত সাংবাদিক, ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক ও একুশে পদকপ্রাপ্ত গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি এই স্মরণসভার আয়োজন করে। রিজভী বলেন, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন দেবতুল্য মানুষ। তাঁর মতো অনেকের অদম্য সাহস ও সততা ছিলো বলেই ফ্যাসিস্টরা এই দেশে চিরস্থায়ী হতে পারেনি। এই সময় বিদেশে শ্রমিক হিসেবে বাংলাদেশিদের সুনামের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, গিয়াস কামাল চৌধুরীর মতো গুণী ও দেশপ্রেমিক মানুষকে স্মরণ করার অর্থ হলো ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করা। দেশে গুণী, ভালো ও প্রয়োজনীয় মানুষদের স্মরণ করার লোকের অভাব রয়েছে। বরং প্রকৃত ভিলেনদের হিরো বানাতে নানা আয়োজন করা হয়। সে দিক থেকে গিয়াস কামাল চৌধুরীকে স্মরণ করা একটি ভালো কাজ। গিয়াস কামাল চৌধুরীর ব্যক্তিত্বের স্মৃতিচারণা করে আবদুল হাই শিকদার বলেন, জীবনানন্দ দাশের ভাষায় বলতে ইচ্ছে করে—এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর। গিয়াস কামাল চৌধুরীর মতো আরও সাংবাদিক আসবেন, নতুন মুখ আসবে; কিন্তু তাঁর মতো ব্যক্তিত্ব আর কখনও পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। মরহুম আনোয়ার জাহিদ, আহমেদ হুমায়ুন, এনায়েতুল্লাহ খান, আকরাম খান ও আবুল কালাম শামসুদ্দিনের বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা ছিলেন বুদ্ধিবৃত্তিক সাংবাদিক। তবে গিয়াস কামাল ছিলেন গণমানুষের সাংবাদিক। মানুষের জন্য, দেশের জন্য তাঁর অন্তরের দরদ আজ আর দেখা যায় না। তার মধ্যে সব সময় মওলানা ভাসানীর ছায়া দেখা যেতো। গিয়াস কামাল চৌধুরীর মানবিকতার স্মৃতিচারণা করে শিকদার বলেন, প্রেসক্লাবের ইফতার মাহফিলের পর বেঁচে যাওয়া ফলমূল ঝোলায় ভরে নিতেন তিনি। অনেকে এতে অবাক হলেও পরে জানতে পারতেন, সেসব খাবার প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত ফুটপাতের হকার ও ভিক্ষুকদের মধ্যে বিলিয়ে দিতেন গিয়াস কামাল। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যস্ত থাকা এই সাংবাদিককে অনেকে ভুল বুঝলেও তিনি নিজের পকেটের টাকা দিয়ে মানুষের রিকশাভাড়া ও খাবারের খরচ জোগাতেন। তিনি আরও বলেন, নতুন যমুনা সেতু চালুর ১৫ দিন পর রাজশাহীতে একটি সেমিনারে যাওয়ার পথে এক দুর্বৃত্তকে হাতুড়ি দিয়ে সেতুতে আঘাত করতে দেখে গাড়ি থামিয়ে প্রতিবাদ করেছিলেন গিয়াস কামাল। দেশের সামান্য ক্ষতিও তার দৃষ্টি এড়াতো না। গিয়াস কামালের জনপ্রিয়তার স্মৃতি তুলে ধরে আবদুল হাই শিকদার বলেন, চলনবিলের কাদায় গাড়ি আটকে গেলে তিনি ক্ষেতমজুরদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন। ভয়েস অব আমেরিকার পরিচিত কণ্ঠের এই সাংবাদিককে চিনতে পেরে খেটে খাওয়া মানুষগুলো সারিবদ্ধভাবে তাঁকে কদমবুচি করেন। এটি তাঁর বিপুল জনপ্রিয়তার প্রমাণ। /এমএএইচ/

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩-২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর, সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। /এমএএইচ/

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এর আগে বুধবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া ফরম পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) একই সময় ও স্থানে তা জমা দিতে হবে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। /এমএইচ/