Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

স্পেনে শুরু হলো ‘বাংলাদেশ এক্সপো ২০২৬’

স্পেনে শুরু হলো ‘বাংলাদেশ এক্সপো ২০২৬’

এক্সপোর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তিনি বাংলাদেশি ও স্প্যানিশ উদ্যোক্তাদের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন। এছাড়া বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এসবিসিসিআই সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান ও মহাসচিব আশিক এলাহী চৌধুরীসহ দুই দেশের সরকারি প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা অংশ নেন। উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, স্পেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও পাদুকা শিল্পে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। এই এক্সপো আন্দালুসিয়া অঞ্চলের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এক্সপোর অংশ হিসেবে দুই দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে বিজনেস-টু-বিজনেস (বি২বি) বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সনদ এবং অতিথিদের স্মারক উপহার দেওয়া হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে, ২৭ অক্টোবর, প্রতিনিধিদলের আন্দালুসিয়ান পার্লামেন্ট ও সেভিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শনের কথা রয়েছে। ২৮ অক্টোবর মালাগা চেম্বার অব কমার্সে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে আরেকটি বি২বি বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। /শান্ত/

Advertisement
Advertisement