Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তাহসিফের মরদেহের সঙ্গে যা পাওয়া গেলো

তাহসিফের মরদেহের সঙ্গে যা পাওয়া গেলো

তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে পাওয়া একটি আইফোন ও হাতঘড়ির সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। তাঁর পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নৌপুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, নদে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়ার পর সেটি উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানিয়েছেন নৌপুলিশের ওই কর্মকর্তা। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময়ের একটি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে তাহসিফ সৌরির নাম জড়িয়ে আলোচনার সৃষ্টি হয়েছিলো। তবে ভিডিওটি তিনিই ধারণ করেছিলেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাহসিফের মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তাঁর এক খালাতো বোন সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তবে তাঁর এই দাবির পক্ষে তদন্তে প্রমাণ পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। //আইই//

Advertisement
Advertisement