দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে শেহজাদ নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জি ব্লকের ৯ নম্বর রোডের ওই বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরের দিকে স্থানীয় দারোয়ান খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় ইতোমধ্যে থানার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিক তথ্যে পুলিশ জানতে পেরেছে, শেহজাদ ঢাকায় বিয়ে করার পর দক্ষিণ বনশ্রীর ওই বাসাতেই বসবাস করতেন। এছাড়া তিনি বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।
//আইই//
