ড. ইউনূস তিন-চারটি জেনারেশন নষ্ট করেছেন: ফজলুর রহমান
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের তিন-চারটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ড. ইউনূসকে নিয়ে কঠোর ভাষায় ফজলুর রহমান বলেন, "যাকে আমরা বাংলার মহান সন্তান মনে করেছিলাম। তিনিই সব জিনিস সর্বনাশ করে দিয়েছেন। একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুথু দেয়, ঘৃণা করে।" বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, "এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমনভাবে খাবে যে তারা কুকুরের সাথে রাস্তায় পড়ে থাকবে। কেউ টেনেও তুলবে না।" //আইই//
