Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বান্দরবানে ট্র্যাকিং শেষে ৪০% চার্জ নিয়ে ফিরলো রিয়েলমি সি১০০

বান্দরবানে ট্র্যাকিং শেষে ৪০% চার্জ নিয়ে ফিরলো রিয়েলমি সি১০০

গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে যৌথভাবে এই চ্যালেঞ্জ আয়োজন করে রিয়েলমি। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। রুমা বাজার থেকে যাত্রা শুরু করে বগা লেক ও দার্জিলিং পাড়া হয়ে তারা কেওক্রাডংয়ে পৌঁছান। অভিযানে অংশ নেওয়া রুশদি হাসান রাফি নিজের সঙ্গে রিয়েলমি সি১০০ নেন। অন্য অংশগ্রহণকারীরা ব্যাকআপ হিসেবে চার্জার ও পাওয়ার ব্যাংক রাখলেও তিনি তা নেননি। ফোনটির ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারির সক্ষমতা যাচাই করতে দলটির মধ্যে চ্যালেঞ্জ হয়, কার ফোনের চার্জ আগে শেষ হয়। পুরো যাত্রায় নেভিগেশন, ছবি তোলা, ভিডিও ধারণ, গান শোনা ও বিনোদনের কাজে ফোনটি ব্যবহার করেন রাফি। ট্র্যাকিংয়ের সময় ফোনটি কাদামাটিতে পড়ে গেলেও পরে তুলে পরিষ্কার করার পর সচল পাওয়া যায় বলে জানানো হয়েছে। রিয়েলমির দাবি, সি১০০ মডেলে আইপি৬৯ প্রো রেটিং, ২ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধক্ষমতা, ৬ মিটার পানিরোধী সক্ষমতা, আর্মরশেল প্রোটেকশন ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স রয়েছে। অভিযান শেষে রাফি বলেন, নেভিগেশন থেকে শুরু করে স্মরণীয় মুহূর্ত ধারণ, সব কাজেই তারা পাওয়ার ব্যাংক ছাড়াই ফোনটি ব্যবহার করেছেন। তার মতে, পুরো অভিজ্ঞতাটি ছিলো ভিন্নধর্মী একটি চ্যালেঞ্জ। রিয়েলমি জানিয়েছে, ল্যাব পরীক্ষার বাইরেও বাস্তব পরিবেশে স্মার্টফোনটির ব্যাটারি ও স্থায়িত্বের সক্ষমতা তুলে ধরতেই ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে এই উদ্যোগ নেওয়া হয়। /শান্ত/

Advertisement
Advertisement