Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী
সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্মিত এই পথের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। অনুষ্ঠানের সভাপতি ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেয়র মহোদয়ের এই উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। একই অনুষ্ঠানে উপস্থিত তিন আইনপ্রণেতা আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের উদ্দেশ্যে অর্থমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, সংসদ সদস্যরা যারা আছেন আপনারা আপনাদের এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ গ্রহণ করুন। মানুষকে ঘর থেকে বাইরে এনে শরীর চর্চার সুযোগ করে দিন। চসিকের আয়োজনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ৩ সংসদ সদস্য ছাড়াও চট্টগ্রাম নগর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও চসিকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। //আইই//