২৪ ঘণ্টায় ডিএমপি’র অভিযানে গ্রেপ্তার ৪৭৭
গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৭৭ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৩৫ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৮৫ জন, মিরপুর বিভাগ ১৬১ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ, ৭টি মোবাইলফোন, নগদ ৬৫৫০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
/এমএএইচ/
