৭ খুন, সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানিতে বিশেষ উদ্যোগ
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকা নারায়ণগঞ্জের সাত খুন, মেজর (অব.) সিনহা, মো. রাশেদ খান হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এই তথ্য জানান। তিনি বলেন, আদালতের অবকাশকালীন ছুটি শেষে কার্যক্রম শুরু হলে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।
তিনটি মামলারই বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। হাইকোর্টের রায়ে আসামিদের মৃত্যুদণ্ডসহ অন্যান্য দণ্ড বহাল রাখা হয়। এখন মামলাগুলো আপিল বিভাগে অপেক্ষমাণ।
/শুভ/
