৭ খুন, সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানিতে বিশেষ উদ্যোগ
রবিবার (১৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এই তথ্য জানান। তিনি বলেন, আদালতের অবকাশকালীন ছুটি শেষে কার্যক্রম শুরু হলে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে। তিনটি মামলারই বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। হাইকোর্টের রায়ে আসামিদের মৃত্যুদণ্ডসহ অন্যান্য দণ্ড বহাল রাখা হয়। এখন মামলাগুলো আপিল বিভাগে অপেক্ষমাণ। /শুভ/