রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মিতা
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৬ দিনের রিমান্ড শেষে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপোন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২১ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মাহফুজুর রহমান মিতাকে আটক করা হয়। পরদিন আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
/শান্ত/
