গভীর সংকটগুলো আরও ভয়াবহ রূপ নিয়েছে: গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের গভীর সংকটগুলো এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে এবং শুধু সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত শক্তি দিয়ে এসব সংকট সমাধান সম্ভব নয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে দেওয়া শেষ ভাষণে তিনি বলেন, গত এক দশকে যুদ্ধ, ভূরাজনৈতিক বিভাজন, বৈষম্য, জলবায়ু সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ বিশ্বব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
গুতেরেস বলেন, বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার, মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন উপেক্ষার ঘটনা বেড়েছে। একই সঙ্গে বৈশ্বিক আস্থা কমেছে এবং ভূরাজনৈতিক বিভাজন আরও গভীর হয়েছে।
/শান্ত/
