বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে উন্নয়ন সংস্থা: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জন্য নতুন ঋণ প্রস্তাব চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু হবে। ঋণ প্রস্তাবের যেসব বিষয় এখনো বাকি রয়েছে, সেগুলোর নিষ্পত্তির মাধ্যমে চুক্তি চূড়ান্ত করাই হবে আলোচনার মূল লক্ষ্য। শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে ঋণের বিষয়ে নীতিগতভাবে সবকিছু ঠিক আছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল আলোচনা করবে।
তিনি বলেন, বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো সহায়তা দিতে আগ্রহী।
/সোহেল/
