বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে উন্নয়ন সংস্থা: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে ঋণের বিষয়ে নীতিগতভাবে সবকিছু ঠিক আছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল আলোচনা করবে। তিনি বলেন, বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো সহায়তা দিতে আগ্রহী। /সোহেল/