নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সার্ভিস ডেলিভারি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: নগদ লিমিটেড
পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: সার্ভিস ডেলিভারি
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর
অন্যান্য যোগ্যতা: এন্ড-টু-এন্ড সার্ভিস ডেলিভারি মডেল, সার্ভিস ট্রানজিশন ফ্রেমওয়ার্ক এবং অপারেশনাল সাপোর্ট স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য [এখানে ক্লিক করুন](https://bdjobs.com/h/details/1550358?ln=1)।
আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬।
/শান্ত/
