Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে নিয়োগের আবেদন শুরু
জাতীয় সঞ্চয় অধিদপ্তরে নিয়োগের আবেদন শুরু

অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সঞ্চয় অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে ৯৫ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে দেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম জাতীয় সঞ্চয় অধিদপ্তর চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ২৫ অক্টোবর ২০২৬ পদ সংখ্যা ০৮টি লোকবল নিয়োগ ৯৫ জন আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ২৯ অক্টোবর ২০২৬ আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট https://nationalsavings.gov.bd আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম: জাতীয় সঞ্চয় অধিদপ্তর পদসংখ্যা: ০৮টি লোকবল নিয়োগ: ৯৫ জন পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ০৯টি বেতন: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০৩টি বেতন: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ০৩টি বেতন: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০৪টি বেতন: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ০১টি বেতন: (গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (হালকা বা ভারী লাইসেন্স) হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৪০টি বেতন: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা: ০২টি বেতন: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৩৩টি বেতন: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। /এমএএইচ/

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ
অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৮ ধরনের পদে ৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতভুক্ত এসব পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ২৯ অক্টোবর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম: জাতীয় সঞ্চয় অধিদপ্তর পদসংখ্যা: ৮ পদে মোট ৯৫ জন চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ আবেদন শুরুর সময়: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা কোন পদে কত নিয়োগ ১. হিসাবরক্ষক পদসংখ্যা: ৯টি বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩) যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। ২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৯টি বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩) যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। ৩. উচ্চমান সহকারী পদসংখ্যা: ৯টি বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪) যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৪. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৯টি বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪) যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। ৫. গাড়িচালক পদসংখ্যা: ৮টি বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫) যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বিআরটিএর ইস্যু করা বৈধ হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং চালনায় দক্ষতা থাকতে হবে। ৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৮টি বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। ৭. ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা: ৫টি বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৮. অফিস সহায়ক পদসংখ্যা: ৩৩টি বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০) যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্তত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা ও আবেদন ফি ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা। ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা। বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আবেদন ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল মাপে আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট। আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। /এমএএইচ/

এইচএসসি পাসে অ্যাপেক্সে চাকরি, অভিজ্ঞতা লাগবে না
এইচএসসি পাসে অ্যাপেক্সে চাকরি, অভিজ্ঞতা লাগবে না

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি - প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড - পদের নাম: সেলস অ্যাসোসিয়েট - বিভাগ: রিটেল বিজনেস - পদসংখ্যা: নির্ধারিত নয় - চাকরির ধরন: ফুলটাইম - কর্মক্ষেত্র: অফিস - প্রার্থীর ধরন: নারী ও পুরুষ - কর্মস্থল: চট্টগ্রাম ও কুমিল্লা - বেতন: আলোচনা সাপেক্ষে - আবেদনের মাধ্যম: অনলাইন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সেলস অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। দৈনিক স্টোর পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তবে এই পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সুযোগ-সুবিধা নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন। আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৬। /শান্ত/

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদন চলবে ২৬ অক্টোবর পর্যন্ত
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদন চলবে ২৬ অক্টোবর পর্যন্ত

অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। গত ১৯ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার বিভাগ: সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই) বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: যেকোনো জায়গায় বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬ /এমএএইচ/

চিকিৎসা সেবায় অবহেলা করলে চাকরি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসা সেবায় অবহেলা করলে চাকরি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার (১৯ অক্টোবর) ঢাকায় মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে ‌‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’ এ ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেন রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন। ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দূর করা হবে। পাশাপাশি এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তায় উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দেশে আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যেন নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ। /সোহেল/

সৌদিগামী ১১৪ ফ্লাইট বিঘ্নিত, চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী শ্রমিকরা
সৌদিগামী ১১৪ ফ্লাইট বিঘ্নিত, চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী শ্রমিকরা

শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বেবিচকের হিসাব অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট-দুই ধরনের ফ্লাইট মিলিয়ে মোট ১১৪টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৭ হাজার ৭০১ যাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট আবার চালুর পরিকল্পনা করা হচ্ছে। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৫০টি। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৫টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এসব ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৬৪। পরিস্থিতি সম্পর্কে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিরাপত্তাজনিত সংকট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা বজায় থাকতে পারে। যাত্রী নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। অনিশ্চয়তার কারণে সৌদি আরবগামী হাজার হাজার প্রবাসী শ্রমিক চাকরি হারানোর আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। সৌদি প্রবাসী শ্রমিক কামাল আহমেদ বলেন, ফ্লাইট বিঘ্নিত হওয়ায় আমি সৌদি আরব যেতে পারছি না। এতে আমি চাকরি হারানোর শঙ্কায় আছি। /সোহেল রানা/

দক্ষতা আছে, চাকরি নেই: হতাশ জেন-জি প্রজন্ম
দক্ষতা আছে, চাকরি নেই: হতাশ জেন-জি প্রজন্ম

বর্তমান বিশ্বে জেন-জি প্রজন্মের অনেকেরই কাঙ্ক্ষিত দক্ষতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ার পেছনে বেশ কিছু বাস্তব কারণ কাজ করছে। তারা ইউটিউব দেখে স্কিল শিখছে, ফ্রিল্যান্সিং করছে, কিন্তু স্থায়ী চাকরির নিরাপত্তা পাচ্ছে না। অনেকেই হতাশায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে। চাকরিদাতারা বলছেন, জেন-জি’র ধৈর্য কম, তারা দ্রুত পদোন্নতি চায়। আর জেন-জি বলছে, কোম্পানিগুলো তাদের আইডিয়াকে মূল্য দেয় না। কেন এই সংকট কাজের ধারণার পরিবর্তন: এই প্রজন্ম প্রচলিত ৯টা থেকে ৫টার গতানুগতিক চাকরি বা পরিবেশের প্রতি তেমন আগ্রহী নয়। অর্থ উপার্জন ও স্বাধীনতার সংজ্ঞা তাদের কাছে আলাদা। ফলে অনেকের মানসিকতার সাথে করপোরেট সংস্কৃতির মিল হয় না। যোগাযোগ দক্ষতার ঘাটতি: গবেষণায় দেখা গেছে, প্রায় ৩৯ শতাংশ নিয়োগকর্তার মতে জেন-জি কর্মীদের মাঝে ভালো যোগাযোগ দক্ষতার অভাব রয়েছে। যেমন: করপোরেট শিষ্টাচার, সরাসরি কথা বলা, টিমের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা। সফট স্কিলের অভাব: শুধু টেকনিক্যাল বা হার্ড স্কিল (কোডিং, ডিজাইন ইত্যাদি) থাকলেই হয় না। নেতৃত্ব দেওয়া, সমস্যার সমাধান এবং ধৈর্যের মতো সফট স্কিলগুলো অনেক সময় তাদের ক্ষেত্রে দুর্বল থাকে। কর্মসংস্থানের কাঠামোগত সংকট: দেশের বড় একটি অংশ তরুণ, যাদের প্রায় ২৩ শতাংশ পড়াশোনা, কাজ কিংবা কোনো ধরনের প্রশিক্ষণের মধ্যেই নেই। এআই (AI) ও প্রযুক্তির দ্রুত পরিবর্তন: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে সাধারণ অনেক কাজ এআই নিজে করে ফেলায় এন্ট্রি-লেভেল বা জুনিয়র চাকরির বাজার সংকুচিত হয়ে আসছে। এই গ্যাপ কমাতে এখন ইন্টার্নশিপ ও স্কিল-বেইজড হায়ারিং জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। /শিউলী/

চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণ
চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণ

অতিরিক্ত চিন্তিত থাকার কারণে পরীক্ষার উত্তরপত্রে ভুল উত্তর করা, অতি নার্ভাস হয়ে মৌখিক পরীক্ষায় জানা উত্তরও ভুল হয়ে যাওয়া। একাধিক চাকরির প্রস্তুতি নিতে গিয়ে একটি পরীক্ষার জন্যেও ভালো প্রস্তুতি না হওয়া। চাকরির পরীক্ষাকে অনেক কঠিন মনে করে নার্ভাস হয়ে পরা, পরীক্ষার হলে গিয়ে অন্যের কাছ থেকে জেনে নেয়ার আকাঙ্ক্ষা রাখা, সবশেষে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি না নেয়াও চাকরি পরীক্ষায় অকৃতকার্যতার কারণ। সরকারি-বেসরকারি-কোম্পানির যে কোনো চাকরির পরীক্ষায় টিকতে চাইলে যে ভুলগুলো অবশ্যই না করার চেষ্টা করবেন সেগুলো হলো- সামর্থ্য-যোগ্যতা নেই এমন কোনো চাকরি করার আকাঙ্ক্ষা প্রকাশ করে তার পেছনে ছুটে বেড়ানো থেকে বিরত থাকুন। সাধারণ ধারণা অর্জন করার আগেই একাধিক চাকরির প্রস্তুতি নেয়ার পরিকল্পনা করবেন না। ঘনঘন প্রস্তুতির ট্র্যাক পরিবর্তন করা থেকে দূরে থাকুন। এছাড়া অযথা সময়ের অপচয় না করে অনলাইনের প্রতি আসক্তি দূর করে চাকরি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে হবে। মনে রাখবেন, একসাথে একাধিক চাকরির প্রস্তুতি নেয়া সম্ভব। কিন্তু এর জন্য আপনাকে হতে হবে পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। তবে একসঙ্গে একাধিক চাকরির প্রস্তুতি না নিয়ে একটি চাকরির প্রস্তুতি ভালো করে নিন। কেননা আপনি আপনার জীবনে শুধুমাত্র একটা চাকরিই করতে পারেন। মূল কথা আপনি নিজেকে আপনার পছন্দসই চাকরির জন্য যথোপযুক্ত হিসেবে গড়ে তুলুন। এটা মনে প্রাণে বিশ্বাস করুন যে, আপনার ঐ চাকরিটি হবেই। আপনি ঐ চাকরির পরীক্ষাতে অবশ্যই টিকবেন। বারবার পড়ুন, জ্ঞান অর্জন করুন। পছন্দের চাকরির জন্য নিজেকে সেরা হিসেবে গড়ে তুলুন। ব্যাস, তাহলেই আপনার চাকরি সু-নিশ্চিত। /শিউলী/