অফিসকক্ষে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার অফিসকক্ষে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
মারধরের বিষয়টি কাজী আহমেদ জাকি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি। কাজী আহমেদ জাকি বলেন, ‘আমি এখন ব্যাখ্যা করে বলার মতো অবস্থায় নেই। পরে আপনাদের বিস্তারিত জানাবো।’
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরিচালকের কক্ষে তার সঙ্গে অন্তত ১০ জন ব্যক্তি ছিলেন। এই সময় ৮ থেকে ১০ জনের একটি দল কক্ষে প্রবেশ করে। তাদের একজন চেয়ারসহ পরিচালককে বসার স্থান থেকে সরিয়ে আনেন। পরে কয়েকজন মিলে তাকে মারধর করেন।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি তিনি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা পরিচালনা করেন।
/শান্ত/
