Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আইএমএফের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও
আইএমএফের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মিন লিয়াওকে নিয়োগের প্রস্তাবের কথা ঘোষণা করেন। ব্যাংকিং ও অর্থনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা আইএমএফের তথ্য অনুযায়ী, মিন লিয়াও ২০১৮ সালের মে মাস থেকে চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩ সাল পর্যন্ত তিনি দেশটির কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয়ে উপমন্ত্রী পদে ছিলেন। ২০২৩ সাল থেকে চীনের মুদ্রানীতি কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি। কর্মজীবনের শুরুতে পিপলস ব্যাংক অব চায়না, চায়না এভারব্রাইট গ্রুপ ও ব্যাংক অব চায়নায় কাজ করেন লিয়াও। পরে চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের সাধারণ কার্যালয়ের মহাপরিচালক, সাংহাই ব্যাংকিং রেগুলেটরি ব্যুরোর মহাপরিচালক এবং আন্তর্জাতিক অর্থনীতি ব্যুরোর মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনায় তার ৩ দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আর্থিক ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রেও কাজ করেছেন তিনি। শিক্ষাজীবনে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লিয়াও। /শান্ত/

অফিসকক্ষে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ
অফিসকক্ষে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ

মারধরের বিষয়টি কাজী আহমেদ জাকি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি। কাজী আহমেদ জাকি বলেন, ‘আমি এখন ব্যাখ্যা করে বলার মতো অবস্থায় নেই। পরে আপনাদের বিস্তারিত জানাবো।’ সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরিচালকের কক্ষে তার সঙ্গে অন্তত ১০ জন ব্যক্তি ছিলেন। এই সময় ৮ থেকে ১০ জনের একটি দল কক্ষে প্রবেশ করে। তাদের একজন চেয়ারসহ পরিচালককে বসার স্থান থেকে সরিয়ে আনেন। পরে কয়েকজন মিলে তাকে মারধর করেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি তিনি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা পরিচালনা করেন। /শান্ত/

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণঅধিকার পরিষদের ফারুক
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণঅধিকার পরিষদের ফারুক

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে নিজের নিয়োগের তথ্য নিশ্চিত করেন ফারুক হাসান। তিনি বলেন, এটি প্রচলিত অর্থে কোনো গ্রেডের সরকারি চাকরি নয়; বরং বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট এলাকার কার্যক্রম পরিচালনায় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ফারুক হাসান জানান, বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে পরিচালনাগত ব্যবস্থাপনার পাশাপাশি সরকারের গঠিত পরিচালনা পর্ষদও থাকে। পর্ষদের কাজ হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন। /শান্ত/