শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। একই দিন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে হারুন-অর-রশীদ মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি একাডেমির দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদটি শূন্য হওয়ার পর নতুন করে এই দায়িত্ব দেওয়া হলো। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি রেজাউদ্দিন স্টালিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিলো। তার মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়।
এর আগে ২০২৫ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে অতিরিক্ত দায়িত্ব পান সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ। এরপর মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন রেজাউদ্দিন স্টালিন।
/শান্ত/
