পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল মো. আলীমুল আমীন। তিনি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই রদবদলের কথা জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
মেজর জেনারেল আলীমুল আমীন এর আগে ১৭তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, প্রায় চার বছর ডিআইপির মহাপরিচালকের দায়িত্ব পালন করা মেজর জেনারেল নুরুল আনোয়ারকে অবসরের আগেই সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি ২০২২ সালের ২৬ অক্টোবর ডিআইপির ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
/শান্ত/
