প্রথমবারের মতো আইপিএল-এ কোচের দায়িত্বে চামিন্দা ভাস
সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম সেরা বোলার চামিন্দা ভাস প্রথমবারের মতো আইপিএলের কোচিংয়ে যুক্ত হয়েছেন। সম্প্রতি হেভিওয়েট কোচিং প্যানেল তৈরি করা দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি পেস বোলিং কোচ হিসেবে ভাসকে নিয়োগ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত সৌরভ গাঙ্গুলির দল। এর আগে এই তারকাকে প্রধান কোচ করে দিল্লি। এরপর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশটির সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে। সেই প্যানেলে এবার যুক্ত হলেন চামিন্দা ভাস।
এর আগের দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালস-এর বোলিং কোচ ছিলেন মুনাফ প্যাটেল। তাঁর স্থলাভিষিক্ত হলেন ভাস। ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার শ্রীলঙ্কা জাতীয় দলকে বিভিন্ন মেয়াদে কোচিং করিয়েছেন। এর আগে অবশ্য সংক্ষিপ্ত সময়ের জন্য কোচ পদে তাঁর অভিষেক হয় নিউজিল্যান্ডের সঙ্গে।
লঙ্কানদের সঙ্গে প্রথমবার ২০১৩-১৫ মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছিলেন চামিন্দা ভাস। ২০১৬ টি-২০ বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড এবং পরবর্তীতে আবারও নিজ দেশকে কোচিং করান তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তাঁর কোচিংয়ের অভিজ্ঞতা আছে। পেশাদার ক্যারিয়ারে আইপিএলে ২০০৮-১০ তিন মৌসুমে ডেকান চার্জার্সের হয়ে খেলে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন ভাস।
/এমএএইচ/
