Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেকটি স্বর্ণপদক জয়
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেকটি স্বর্ণপদক জয়

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রোমাঞ্চকর ফাইনালে ৬–২ সেট পয়েন্টের দারুণ জয় এনে দিয়েছেন বাংলাদেশের ৩ আর্চার আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। ফাইনালে বাংলাদেশের শুরুটা অবশ্য খুব একটা আশাব্যঞ্জক ছিলো না। প্রথম সেটে ছন্দ খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয় দলটিকে। ফলে প্রথম সেটে ৫০–৫৩ পয়েন্টে হেরে গিয়ে শুরুতেই কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ফাইনালে এমন শুরু যেকোনো দলের ওপরই মানসিক চাপ তৈরি করতে পারতো, তবে লাল-সবুজের এই ত্রয়ী ভেঙে পড়েননি। স্নায়ুচাপ সামলে নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন তাঁরা। দ্বিতীয় সেটে নিজেদের চেনা ফর্মে ফিরে আসেন আলিফ-সাগররা। অত্যন্ত রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৫–৫৪ পয়েন্টে সেটটি জিতে নিয়ে খেলায় ১-১ সমতা ফেরায় বাংলাদেশ। সমতায় ফেরার পর আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে ওঠে বাংলাদেশ শিবির। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। তৃতীয় সেটে কাজাখস্তানকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেন বাংলাদেশের আর্চাররা। নিজেদের নিখুঁত লক্ষ্যভেদ এবং তীরের দুর্দান্ত প্রদর্শনীতে ৫৫–৫২ পয়েন্টে তৃতীয় সেটটি নিজেদের পকেটে পুরে নেয় দল। ফলে শিরোপার আরও কাছে চলে যায় লাল-সবুজ পতাকা। চূড়ান্ত ও চতুর্থ সেটে ম্যাচ বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে কাজাখস্তান। তবে চাপের মুখে দাঁড়িয়েও বিন্দুমাত্র ভুল করেননি আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। এই সেটে ৫২–৫১ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে কাজাখস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় বাংলাদেশ। চার সেট শেষে যখন স্কোরবোর্ডে ৬–২ সেট পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়, তখন উল্লাসে মেতে ওঠে পুরো বাংলাদেশ শিবির। টানা দুই দিনে দু’টি স্বর্ণপদক জয় বাংলাদেশের আর্চারির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। তরুণ আর্চারদের এই ধারাবাহিকতা ও বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। /এমএএইচ/

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়লো ভারত
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়লো ভারত

মঙ্গলবার (২৭ অক্টোবর) ওয়েলিংটনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছিলো নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৩.২ ওভারেই ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এতে ৫ ম্যাচ সিরিজে প্রথম ৩ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলো ভারত। রান তাড়ায় নেমে শুরুতেই বিশ্বরেকর্ড গড়ে ভারত। অভিষেক শর্মার সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন বৈভব সূর্যবংশী। দু’জন মিলে মাত্র ২.২ ওভারে দলীয় হাফসেঞ্চুরি পূরণ করেন। যার টি-২০তে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। শুরুর সেই ব্যাটিং ঝড় চলে আরও অনেকটা সময়। কিউই বোলারদের নাস্তানাবুদ করে উদ্বোধনী জুটিতে শত রান তুলে নেয় ভারত। অষ্টম ওভারের প্রথম বলে সূর্যবংশী ফিরলে ভাঙে ১৩৩ রানের জুটি। মাত্র ১৯ বলে ৪৫ রান করে ম্যাথিউ ফিশারের বলে ড্যারিয়েল মিচেলকে ক্যাচ দেন তিনি। সূর্যবংশী ফিরলেও থামেনি অভিষেকের তাণ্ডব। কিউই বোলারদের আরও কিছুক্ষণ পরীক্ষা নেন তিনি। মাত্র ৩৫ বলে তুলে নেন আন্তর্জাতিক টি-২০তে তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ৩৮ বলে ১১৩ রানের ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথ দেখিয়ে ফেরেন অভিষেক। এরপর ২ দুই উইকেট হারালেও ভারতের জয় পেতে কোনো সমস্যা হয়নি। মাত্র ১৩.২ বলে জয় তুলে নেয় ভারত। নিউজিল্যান্ডের হয়ে কেইল জেমিসন সর্বোচ্চ দু’টি উইকেট নেন। একটি করে উইকেট পান ম্যাথিউ ফিশার আর মিচেল স্যান্টনার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিরে যান ওপেনার টিম শেইফার্ট। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলকে বড় রানের দিকে নিয়ে যান ফিন অ্যালেন আর ড্যারিয়েল মিচেল। ২৫ বলে ৪০ রান করেন ফিন অ্যালেন। ৪ নম্বরে নামা গ্লেন ফিলিপস অবশ্য এদিন কিছুটা ধীরগতির ব্যাটিং করেছেন। ১৪ বল থেকে মাত্র ১৭ রান করে ফেরেন তিনি। শেষদিকে আবারও ঝোড়ো ব্যাটিং করেন ড্যারিয়েল ও বেভন জ্যাকবস। চতুর্থ উইকেটে ৪৮ বলে ৭৫ রানের অপরাজিত জুটি গড়েন তাঁরা। ২৩ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন জ্যাকবস। আর ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন ড্যারিয়েল জ্যাকবস। নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৯৮ রানে। /এমএএইচ/

প্রথমবারের মতো আইপিএল-এ কোচের দায়িত্বে চামিন্দা ভাস
প্রথমবারের মতো আইপিএল-এ কোচের দায়িত্বে চামিন্দা ভাস

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত সৌরভ গাঙ্গুলির দল। এর আগে এই তারকাকে প্রধান কোচ করে দিল্লি। এরপর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশটির সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে। সেই প্যানেলে এবার যুক্ত হলেন চামিন্দা ভাস। এর আগের দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালস-এর বোলিং কোচ ছিলেন মুনাফ প্যাটেল। তাঁর স্থলাভিষিক্ত হলেন ভাস। ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার শ্রীলঙ্কা জাতীয় দলকে বিভিন্ন মেয়াদে কোচিং করিয়েছেন। এর আগে অবশ্য সংক্ষিপ্ত সময়ের জন্য কোচ পদে তাঁর অভিষেক হয় নিউজিল্যান্ডের সঙ্গে। লঙ্কানদের সঙ্গে প্রথমবার ২০১৩-১৫ মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছিলেন চামিন্দা ভাস। ২০১৬ টি-২০ বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড এবং পরবর্তীতে আবারও নিজ দেশকে কোচিং করান তিনি। এছাড়া ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তাঁর কোচিংয়ের অভিজ্ঞতা আছে। পেশাদার ক্যারিয়ারে আইপিএলে ২০০৮-১০ তিন মৌসুমে ডেকান চার্জার্সের হয়ে খেলে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন ভাস। /এমএএইচ/

খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন
খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন

শুক্রবার (১৬ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। অফিস আদেশে বলা হয়েছে, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে। ওই দিন বিশ্ববিদ্যালয়ে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলাকালে বলের সীমানা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে ৬ শিক্ষার্থী আহত হন। তাদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। /শান্ত/