গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৪টা ২২ মিনিটে আগুলে লাগে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, আগুন ৫টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া হতাহত ও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি সংস্থাটি।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন লাগে। পরে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ করে।
/এমএএইচ/
