Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ডিউটি শেষে বাসায় ফিরছিলেন শ্রমিক,  প্রাণ গেলো ছিনতাইকারীর ছুরিকাঘাতে
ডিউটি শেষে বাসায় ফিরছিলেন শ্রমিক, প্রাণ গেলো ছিনতাইকারীর ছুরিকাঘাতে

নিহত কার্তিক ‘ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল’ নামের কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বাংলাদেশ ইয়্যূথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান। তিনি জানান, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। /এমএএইচ/

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

পুলিশ ও স্থানীয় শ্রমিক সূত্রে জানা যায়, সকালে কারখানার সামনে জমায়েত হয়ে আন্দোলন শুরু করেন ‘এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড’র শ্রমিকেরা। পরে তাঁরা একটি মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এই সময় আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। /এমএএইচ/

'একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন'
'একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন'

শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এই কথা লেখেন তিনি। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা, মাদরাসাশিক্ষা এবং রাজনৈতিক নেতাদের আচরণ নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি বলেন, সন্তান প্রতিটি বাবা-মায়ের কাছে পবিত্র আমানত। সন্তানের প্রতি কেউ অনাকাঙ্ক্ষিত আচরণ করলে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো মাদরাসাশিক্ষাব্যবস্থার ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, মাদরাসাশিক্ষকেরা এই ধরনের ঘটনার প্রতিকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হবেন। এতে মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি। নিজের পোস্টে একটি রাজনৈতিক দলের প্রধান নেতার প্রকাশ্যে চুমু দেওয়ার আচরণ নিয়েও কথা বলেন রাশেদ খাঁন। তার দাবি, একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন। হয়তো শিশু বা কারও প্রতি স্বাভাবিক আদর কিংবা ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি চুমু দেন। টঙ্গীর ঘটনার পর রাজনৈতিক নেতাদেরও নিজেদের আচরণ নিয়ে ভাবা উচিত বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। /শান্ত/

টঙ্গী’র ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানা বন্ধ ঘোষণা
টঙ্গী’র ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানা বন্ধ ঘোষণা

নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। কবে নাগাদ কারখানার কার্যক্রম আবার শুরু হবে, সে-ই বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। প‌রে গাজীপুর ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মকর্তাসহ ৩ সদস্য আহত হন। আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানাটিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে কারখানার ২টি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানায় মজুত থাকা ওষুধ তৈরির কেমিক্যাল, দাহ্য পদার্থ এবং মূল্যবান উৎপাদন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। কারখানার শ্রমিকরা সময়মতো নিরাপদে বের হতে পারায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। আমাদের তিনজন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। /এমএএইচ/

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে সরলো শ্রমিকরা
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে সরলো শ্রমিকরা

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। বুধবারও বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ টালবাহানা করেছে বলে অভিযোগ তাদের। এদিকে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক ছেড়ে দেওয়ার এবং বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকেরা তাতে সাড়া না দেওয়ায় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা অবরোধ চালিয়ে যান। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। /শান্ত/

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনে ফায়ার সার্ভিসের একজনসহ আহত ১০ জনকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম দুপুর দেড়টার দিকে জানান, ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের লেলিহান শিখা অত্যন্ত তীব্র হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আগুনের তীব্রতার কারণে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। /এমএএইচ/