গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস-এর কারখানায় আগুন
গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস-এর কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুরে কারখানার হারবাল সেকশনে আগুনের সূত্রপাত ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।
