স্কয়ার ফার্মার ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। তাতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী পাবেন ১৩ টাকা লভ্যাংশ। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির তথ্য অনুযায়ী, গত অর্থবছর বিক্রি প্রায় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৬ কোটি টাকায়। একই সময়ে মুনাফা ১৮ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৭৭০ কোটি টাকা।
এর আগের ৩ অর্থবছরে কোম্পানিটি যথাক্রমে ১২০, ১১০ ও ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। তারও আগে, ২ বছর দিয়েছিল ১০০ ও ৬০ শতাংশ। অর্থাৎ বিনিয়োগকারীদের লভ্যাংশ ধারাবাহিকভাবে বেড়েছে।
শেয়ারবাজারে ব্লু-চিপ হিসেবে পরিচিত এই কোম্পানির শেয়ারের দাম বছরের পর বছর তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গত এক বছরে শেয়ারটির দাম ১৯৮ থেকে ২৩৬ টাকার মধ্যে ওঠানামা করেছে। রবিবার শেয়ারটি ২১৮ টাকায় লেনদেন হয়।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, স্কয়ার ফার্মার ব্যবসার পরিচালন মুনাফা এক বছরের ব্যবধানে প্রায় ১৮ শতাংশ বেড়েছে। এই বছর কোম্পানিটি পরিচালন মুনাফা করেছে ২ হাজার ৪৪৮ কোটি টাকা। আগের অর্থবছরে যার পরিমাণ ছিলো ২ হাজার ৭৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পরিচালন মুনাফা বেড়েছে ৩৭০ কোটি টাকা।
/এমএএইচ/
