Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এতিম কিশোরকে গাড়িচাপায় হত্যা, পুলিশের গুলিতে প্রাণ গেল অভিযুক্তের
এতিম কিশোরকে গাড়িচাপায় হত্যা, পুলিশের গুলিতে প্রাণ গেল অভিযুক্তের

ওই কিশোরটি তৌকিরের বাড়িতে কাজ করত। কিছু না বলে পালিয়ে যাওয়ার সময় তৌকির তাকে গাড়ি নিয়ে ধাওয়া দেন। একপর্যায়ে কিশোরটিকে থামাতে গিয়ে তিনি তাঁর গাড়ি দিয়ে তাকে প্রচন্ড জোরে চাপা দেন। এরপর কিশোরটি ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনার সিসিটিভির ফুটেজ ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির মানুষ। এরপর গত সোমবার তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল মুলতানের একটি আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের দাবি, তৌকিরকে পুলিশের অধীনে নিয়ে যাওয়ার সময় তার দুই সহযোগী মোটরসাইকেলে করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এই সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান। এরপর তৌকিরকে মৃত অবস্থায় পাওয়া যায়। আইনশৃঙ্খলাবাহিনী সাধারণত বন্দুকযুদ্ধের যে ধরনের নাটক সাজায়; তৌকিরের ক্ষেত্রে ঠিক একই কাজ করা হয়েছে জানিয়ে এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস কমিশন পাকিস্তান। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ১৪ বছর বয়সের এতিম কিশোরটি দৌড়ে পালাচ্ছে। এই সময় তৌকির ও আরেকজন মিলে তাকে গাড়ি দিয়ে চাপা দেন। যদিও ঘটনার পরপরই একজনের কাছে দেওয়া ভিডিও বক্তব্যে তৌকির বলেছিলেন, তিনি শিশুটিকে ইচ্ছাকৃতভাবে চাপা দেননি। সূত্র: দ্য ডন /এমএইচ/

সৌদি আরবে একাধিক ড্রোন হামলায় নিহত ৩
সৌদি আরবে একাধিক ড্রোন হামলায় নিহত ৩

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়। তবে ড্রোনটির ধ্বংসাবশেষ তেলক্ষেত্রের বাইরে এক ঠিকাদারের মালিকানাধীন গাড়ির ওপর পড়লে আগুন ধরে যায়। এতে দুইজন নিহত ও দুইজন আহত হন। নিহতদের একজন ফিলিপাইনের এবং অপরজন নেপালের নাগরিক। আহত দুজন পাকিস্তান ও ভারতের নাগরিক। এই ঘটনায় তেল স্থাপনাটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। এদিকে, বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বুধবার দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশ থেকে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে বুধবার সৌদি আরবের দিকে ছোড়া আরও সাতটি ড্রোন ধ্বংসের দাবি করেছিলো তারা। তবে সৌদি আরবের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো এবং মদিনার দিকে ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করেছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এ লড়াই আরও তীব্র হয়েছে। /শান্ত/

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে সাদ্দাম নামে এক ব্যক্তির অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আলী আহমদ ও মায়ের নাম জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের সন্তান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে ২ জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। /এমএএইচ/

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানান, এরইমধ্যে ১৩টি বগির উদ্ধারকাজ শেষ হয়েছে এবং বাকি একটি বগিতে তল্লাশি চালানো হচ্ছে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। এক যাত্রী জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছু সময় আগে রোহড়ির কাছাকাছি এলাকায় রেলকর্মীরা ট্রেনের ৯ নম্বর বগির নাট-বল্টু মেরামত করেছিলেন। ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা যায়নি। এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধারকাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আহত যাত্রীরা যাতে কোনো বিলম্ব ছাড়াই সেরা চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক বড় রেল দুর্ঘটনা ঘটছে। এর আগে ২০২৩ সালের আগস্টে সিন্ধ প্রদেশের নবাবশাহের কাছে ‘হাজারা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। মঙ্গলবারের এই দুর্ঘটনা পাকিস্তানের রেলওয়ের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আবারও বড় প্রশ্নের মুখে দাঁড় করালো। /আকরাম/

তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১১টার পরপরই দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করে পুলিশ। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর বাসটি উল্টে গেছে এবং এর পেছনের অংশ দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের পাশে সারিবদ্ধভাবে মরদেহের ব্যাগও দেখা যায়। কাঠের তক্তা বহনকারী ট্রাকটিও উল্টে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নিহতদের দেশের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: আল জাজিরা /আকরাম/