ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
রাজধানীর নিউমার্কেটে ‘গ্লোব শপিং সেন্টার’-এর একটি দোকানে হামলা, মালামাল লুট ও দখলের চেষ্টার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত করা হয়েছে। পদ স্থগিত হওয়া নেতারা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খান।
শুক্রবার (২৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে ‘গ্লোব শপিং সেন্টার’-এর দ্বিতীয় তলায় ২৮ নম্বর ‘আছিল ভেলর’ নামের একটি দোকানে এই ঘটনা ঘটে।
/এমএএইচ/
