ইশরাক ইস্যুতে বিএনপি অ্যাক্টিভিস্টদের খোঁচা হাসনাত আবদুল্লাহ’র
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে কেন্দ্র করে বিএনপি অ্যাক্টিভিস্টদের খোঁচা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
রবিবার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।
তিনি আরও লেখেন, এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেন ভালো হয়েছে সেটি।

ইশরাক হোসেনের দলের ভেতরের সমর্থকদের নিয়েও মন্তব্য করেন হাসনাত, মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যাঁরা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।
পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করার পরামর্শ দেন। পাশাপাশি ইশরাকের পদত্যাগ নিয়ে তৈরি হওয়া খবরের পেছনে পার্থের কোনো ভূমিকা ছিলো কি না, তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি।
/এমএএইচ/
