কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় মো. কাউসার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ছত্রখিল এলাকায় তাঁকে কুপিয়ে জখম করা হয়।
আহত কাউসারকে চিকিৎসার জন্য কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কবিরের ছোট ভাই।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনার খবর পেয়েছি। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মাঠে আমাদের একাধিক টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
/এমএএইচ/
