ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৫১ জন।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ২ জন, ঢাকা উত্তর সিটির একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
আক্রান্ত বেশি ঢাকা বিভাগে। ৩৬৩ জন ভর্তি হয়েছে এই বিভাগের। খুলনায় ২৫৩, রাজশাহী ২৩৩, ঢাকা দক্ষিণ সিটি ২৩১, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, ঢাকা উত্তর সিটিতে ১৪৮, রংপুর ৯৩ ও ময়মনসিংহ ৯২ জন।
জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে ৩৫২ জন মারা গেছেন। এই সময়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।
/শুভ/এমএএইচ/
