Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘খুনি নই, প্রেমিক’, কেন বললেন শাহরুখ?
‘খুনি নই, প্রেমিক’, কেন বললেন শাহরুখ?

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির নতুন লুক প্রকাশ করেন শাহরুখ। পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ বাংলায় যার অর্থ, ‘আজ আবার মনে পড়ে গেল, আমি খুনি নই, প্রেমিক।’ ৬০ বছর বয়সী শাহরুখের পেটানো শরীর ও অ্যাকশনধর্মী এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। ভক্তদের পাশাপাশি তারকারাও তার নতুন অবতারে মুগ্ধতা প্রকাশ করছেন। ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর পরিচিত মুখ শালিনী পাসিও পোস্টারটির প্রশংসা করেছেন। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো সিনেমা দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিলেন শাহরুখ। এবার ‘কিং’-এও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে তাকে। রোমান্টিক নায়ক হিসেবে দীর্ঘদিনের পরিচিতি থাকলেও সাম্প্রতিক সময়ে অ্যাকশন অবতারেও দর্শকের প্রশংসা পেয়েছেন এই অভিনেতা। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ঘিরে আগে থেকেই দর্শকের আগ্রহ রয়েছে। প্রযোজনা সংস্থার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। নতুন পোস্টারে শাহরুখের ভিন্নধর্মী উপস্থিতি সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়েছে। এখন বড় পর্দায় তাঁর এই নতুন অবতার দেখার অপেক্ষায় ভক্তরা। /শান্ত/

‘বাংলাদেশ বা নেপালের মতো নয়, ভারতে সরকার বদলাবে গণতান্ত্রিক পদ্ধতিতে’
‘বাংলাদেশ বা নেপালের মতো নয়, ভারতে সরকার বদলাবে গণতান্ত্রিক পদ্ধতিতে’

প্রকাশ রাজ বলেন, আমরা সরকারের পতন চাই। আমরা এই দেশে গণতান্ত্রিকভাবেই তাদের পতন ঘটাবো। ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের পরিস্থিতির তুলনা টেনে প্রকাশ রাজ বলেন, আমরা নেপাল নই। এটা বাংলাদেশও নয়। আমাদের আম্বেদকর আছেন, আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোটের অধিকারও আছে। দিল্লিতে প্রস্তাবিত ‘তিরঙ্গা মার্চ’-এর আগে ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় এই মন্তব্য করেন তিনি। শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের অভিযানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরা আটক হন। আন্দোলনে বিদেশি অর্থায়ন রয়েছে এবং এর মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে- এমন অভিযোগের জবাবে প্রকাশ রাজ কর্তৃপক্ষের কাছে প্রমাণ দাবি করে বলেন, শুধু বললেই হবে না। প্রমাণ দেখাতে হবে। ছাত্রনেতাদের আটকের সমালোচনা করে তিনি বলেন, তাঁদের মধ্যে ভয় স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রকাশ রাজ বলেন, আপনার হার ঘর তিরঙ্গার কী হলো? আপনিই তো প্রথম এমন উদ্যোগ শুরু করেছিলেন। এখন একটি শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার জন্য আপনিই ছাত্রদের গ্রেপ্তার করছেন কেন? প্রকাশ রাজের দাবি, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন এবং তাঁদের হাতে কোনো অস্ত্র নেই। /এমএইচ/

৪০০ পরিবারের পাশে রাশমিকা
৪০০ পরিবারের পাশে রাশমিকা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই উদ্যোগের কথা জানান রাশমিকা। তিনি বলেন, প্রতি ৩ মাসে ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহন করবেন। এতে পরিবারগুলো মুদি পণ্যের পেছনে ব্যয় হওয়া অর্থ সঞ্চয় করতে পারবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দেওয়ার সুযোগ পাবে বলে আশা তার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি পরিবারের জন্য থাকছে ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৩ কেজি রাগি, ১০ লিটার রান্নার তেল, ১৫ কেজি ডাল, ৩ কেজি চিনি ও ৩ কেজি লবণ। পাশাপাশি দেওয়া হবে বিভিন্ন মসলা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। নিজের নতুন সিনেমা ‘রানাবালি’র জয়াম্মা চরিত্রের প্রসঙ্গ টেনে রাশমিকা জানান, অভিনীত চরিত্র অনেক সময় শিল্পীর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। তবে মানবিক কাজ তার স্বভাবেরই অংশ। আগে এসব উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি তিনি। এবার অন্যদের ভালো কাজে উৎসাহিত করার আশায় বিষয়টি সামনে এনেছেন। রাশমিকার ভাষায়, ‘ছোট্ট একটি ভালো কাজও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। চলুন, ছোট কিছু দিয়ে শুরু করি।’ /শান্ত/