Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

টানা ৫ দিন ব্যাংক বন্ধে চাপ বাড়ছে এটিএম বুথে
টানা ৫ দিন ব্যাংক বন্ধে চাপ বাড়ছে এটিএম বুথে

সরেজমিনে দেখা যায়, ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকরা প্রয়োজনীয় টাকা উত্তোলনের জন্য রাস্তার পাশে অবস্থিত বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের দারস্থ হচ্ছেন। সেখান থেকে তারা তাদের চাহিদামতো প্রয়োজনীয় টাকা উত্তোলন করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও উপচেপড়া ভীড় দেখা না গেলেও অন্যান্য দিনের চেয়ে বেশি গ্রাহককে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে দেখা যাচ্ছে। গ্রাহকরা বলছেন, এখন পর্যন্ত বুথে টাকার সংকট হয়নি। তবে ছুটির আগে পর্যান্ত টাকা রাখা না হলে অতীতের মতো দু’একদিন পর বুথে টাকার সংকট দেখা দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২০-২২ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে। তবে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার চাহিদা বাড়তে পারে। এতে বিশেষ করে ব্যস্ত এলাকার এটিএম বুথে গ্রাহকের ভিড় বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় গ্রাহকদের প্রয়োজনীয় নগদ টাকা আগেভাগে তুলে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ব্যাংক বন্ধ থাকার কারণে একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন ও নিষ্পত্তি কার্যক্রম সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ছুটি শেষে আগামী রবিবার থেকে দুই শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। তবে ছুটির মধ্যেও আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রফতানি সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ জন্য স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ছুটির সমন্বয় করতে গত ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সব মিলিয়ে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় এ সময়ে নগদ টাকা উত্তোলন ও জরুরি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আগাম পরিকল্পনা করে চলতে হবে। কেআর/

যুদ্ধ বন্ধে ট্রাম্প ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের
যুদ্ধ বন্ধে ট্রাম্প ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রবিবার (১৮অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে পুতিন এই প্রস্তাব দেন। ওই ফোনালাপেই দুই দেশের মধ্যে রাশিয়ার ডিজেল কেনার একটি চুক্তি হয়। ট্রাম্প ও পুতিনের সম্পর্ক উষ্ণ হওয়ার প্রেক্ষাপটে এই প্রস্তাব সামনে এসেছে। সম্প্রতি ট্রাম্প রাশিয়ার ডিজেল কেনার চুক্তির কথা জানান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) আসন্ন সম্মেলনের ফাঁকে ৩ নেতার বৈঠক আয়োজনের কথা ভাবছে ক্রেমলিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে বৈঠকটি আদৌ হবে কি-না বা এর আলোচ্য সূচি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তিন পক্ষই এমন বৈঠকের সম্ভাবনা স্বীকার করেছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প এখনো এ ধরনের বৈঠকে সম্মতি দেননি। তবে প্রস্তাবটির প্রতি তিনি আগ্রহী হতে পারেন। তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল /সোহেল/

মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-শেয়ারবাজার
মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-শেয়ারবাজার

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৩ দিন দুর্গাপূজার সরকারি ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৫ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিলো। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। দুর্গাপূজার ছুটিতে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানি সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। // সোহেল//