Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফেসবুকে শেয়ার করার আগে যে ৫ বিষয়ে সতর্ক থাকবেন
ফেসবুকে শেয়ার করার আগে যে ৫ বিষয়ে সতর্ক থাকবেন

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার করা সহজ হলেও এর প্রভাব অনেক সময় গুরুতর হয়। তাই যেকোনো পোস্ট শেয়ারের আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। রাজনৈতিক বক্তব্য শেয়ারে সতর্কতা রাজনৈতিক নেতার বক্তব্যের ছোট ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে। কিন্তু ভিডিওটি সম্পাদিত কি না, বক্তব্যের আগে-পরে কী বলা হয়েছে কিংবা সেটি পুরোনো কোনো ঘটনার কি না, তা যাচাই করা প্রয়োজন। যাচাই ছাড়া শেয়ার করলে অনিচ্ছায় বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার ছড়ানোর অংশ হয়ে যেতে পারেন। দুর্ঘটনা ও সহিংসতার ভিডিও দুর্ঘটনা বা সংঘর্ষের ভিডিও শেয়ারের আগে সেটির সময় ও স্থান যাচাই করুন। পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে ছড়িয়ে দিলে বিভ্রান্তি তৈরি হতে পারে। আহত ব্যক্তি, মরদেহ বা ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করে এমন দৃশ্য ছড়িয়ে দিলে তাদের পরিবার ও স্বজনদের মানসিক কষ্টও বাড়তে পারে। অভিযোগ মানেই অপরাধ প্রমাণ নয় ফেসবুকে কাউকে চোর, প্রতারক কিংবা অপরাধী বলে অভিযোগ করা হলেই তা সত্য হয়ে যায় না। প্রমাণ ছাড়া এমন পোস্ট ছড়িয়ে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মানহানি হতে পারে। বক্তব্যের ধরন ও পরিস্থিতি অনুযায়ী মানহানিসহ অন্যান্য আইনি জটিলতার ঝুঁকিও তৈরি হতে পারে। এআই দিয়ে তৈরি অশ্লীল ভিডিও এআইয়ের সাহায্যে কারও মুখ ব্যবহার করে ভুয়া অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব। আবার বাস্তব ব্যক্তিগত ভিডিওও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া হতে পারে। এমন কনটেন্ট দেখলে কৌতূহলবশত শেয়ার করবেন না। এতে ভুক্তভোগীর ক্ষতি আরও বাড়তে পারে। প্রয়োজনে পোস্টটি রিপোর্ট করুন। ফেসবুক অ্যাকাউন্টে বিধিনিষেধ ফেসবুকের নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শেয়ার করলে পোস্ট সরিয়ে দেওয়া, কিছু সুবিধা সীমিত করা কিংবা গুরুতর বা বারবার লঙ্ঘনের ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে অন্যের পোস্ট শেয়ার করলেই প্রতিবার শাস্তি হবে, এমন নয়। কনটেন্টের ধরন ও প্রেক্ষাপট এখানে গুরুত্বপূর্ণ। শেয়ারের আগে যা করবেন কোনো পোস্ট শেয়ারের আগে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা মূল সূত্রে তথ্যটি প্রকাশিত হয়েছে কি না দেখুন। ছবি ও ভিডিওর সময়, স্থান এবং সত্যতা যাচাই করুন। কারও ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর দৃশ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকুন। সন্দেহজনক পোস্ট শেয়ার না করে প্রয়োজনে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করুন। মনে রাখবেন, ফেসবুকে শেয়ার করার অর্থ শুধু একটি পোস্ট ছড়িয়ে দেওয়া নয়, বরং তথ্যটির প্রচারেও ভূমিকা রাখা। তাই আবেগ, ক্ষোভ বা কৌতূহলের বশে নয়, যাচাই করে সিদ্ধান্ত নিন। একটি পোস্ট শেয়ার করতে কয়েক সেকেন্ড লাগলেও এর ক্ষতি সামলাতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। /শান্ত/

হত্যার হুমকির মামলায় সমন, ফেসবুকে যা বললেন তানজিন তিশা
হত্যার হুমকির মামলায় সমন, ফেসবুকে যা বললেন তানজিন তিশা

স্ট্যাটাসে তিশা অভিযোগ করেন, তার একটি বক্তব্যের রেকর্ড থেকে সুবিধামতো অংশ কেটে মূল বক্তব্যের অর্থ বদলে দেওয়া হয়েছে। এরপর ভিন্ন গল্প সাজিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন নষ্ট করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। তিশা প্রশ্ন তোলেন, অভিযোগ উঠলেই কি কাউকে দোষী সাব্যস্ত করা যায়, নাকি সত্য-মিথ্যার বিচার হওয়া উচিত আদালতে? এই ঘটনায় তার কাছে অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ রয়েছে বলেও জানান তিনি। তবে সেসব তথ্যপ্রমাণ কে সামনে আনবে, আদালত নাকি দায়িত্বশীল সাংবাদিকতা, সেই প্রশ্নও তোলেন অভিনেত্রী। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মামলা কি এতই সহজ? অভিযোগ করলেই সত্য হয়ে যায়? একজনের নাম একের পর এক অভিযোগ ছড়িয়ে সামাজিক মাধ্যমে সম্মানহানি করা হয়?’ অভিযোগ যাচাই না করে তা বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিশা সত্য-মিথ্যা নির্ধারণে আদালত ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্ব দেন। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী মামলাটি করেছেন। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তিশাকে হাজির হওয়ার নির্দেশ দেন। /শান্ত/

ফেসবুকের নতুন মেট্রিকে কী বদলাবে, জানুন পার্থক্য
ফেসবুকের নতুন মেট্রিকে কী বদলাবে, জানুন পার্থক্য

‘রিচ’ মেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তা জানা যেত। নতুন ব্যবস্থায় কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। এই পরিবর্তনের ফলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন মেট্রিকের তথ্য সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। তাই ফেসবুক পেজের পারফরম্যান্স বিশ্লেষণ এবং বিজ্ঞাপন প্রচারণার ফলাফল মূল্যায়নে নতুন হিসাবপদ্ধতি সম্পর্কে ধারণা রাখা জরুরি। বিশেষ করে গণমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের এই পরিবর্তনের সঙ্গে নিজেদের বিশ্লেষণ পদ্ধতি মানিয়ে নিতে হবে। পাশাপাশি আগের পারফরম্যান্স প্রতিবেদন সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে, কোনো পোস্ট ৫০০টি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে পৌঁছালেও সেটি একাধিকবার দেখা হতে পারে। ফলে পোস্টটির মোট দেখার সংখ্যা রিচের চেয়ে বেশি হতে পারে। তবে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাব পুরোনো রিচের সঙ্গে এক করে দেখা যাবে না। তাই শুধু একটি সংখ্যার ভিত্তিতে কনটেন্টের জনপ্রিয়তা বিচার না করে দর্শকের প্রতিক্রিয়া, লাইক-কমেন্ট, শেয়ার এবং ব্যবসায়িক ফলাফলও বিবেচনায় নেওয়া প্রয়োজন। /শান্ত/