Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলাই হবে বড় সংস্কার: প্রধানমন্ত্রী
পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলাই হবে বড় সংস্কার: প্রধানমন্ত্রী

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকে। এই পরিস্থিতির পরিবর্তন জরুরি। আবর্জনা থেকে জীবাণু ছড়ায়। তাই নগরবাসীকে সুস্থ রাখতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন ও বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, তার কাছে সংস্কার বলতে এমন উদ্যোগ বোঝায়, যার সুফল সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষও পাবে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে সাধারণ মানুষের উপকার হয়, এমন সংস্কার বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার। এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, সরকারের কাজগুলো সঠিক মনে হলে প্রবাসীরা যেন সেগুলোকে সমর্থন দেন। তিনি বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে গণতন্ত্রমনা জনগণের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শিশুদের জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। /শান্ত/

সৌদিয়া’র ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে আজ
সৌদিয়া’র ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে আজ

এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকা থেকে সৌদি আরবগামী ও ট্রানজিটের ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি। নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪ নভেম্বর পর্যন্ত এবং ইউএস-বাংলা ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট স্থগিত করেছে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর ৩০টি। এছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। /এমএএইচ/

দ্য ওয়েস্টিন ঢাকার নতুন এক্সিকিউটিভ শেফ বাইবি চাকো
দ্য ওয়েস্টিন ঢাকার নতুন এক্সিকিউটিভ শেফ বাইবি চাকো

শেফ বাইবি চাকো ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, দ্য লাক্সারি কালেকশন, অটোগ্রাফ কালেকশন, লে মেরিডিয়ান, ওয়েস্টিন, হায়াত রিজেন্সি ও তাজ হোটেলসের মতো আন্তর্জাতিক আতিথেয়তা ব্র্যান্ডে কাজ করেছেন। দ্য ওয়েস্টিন ঢাকা জানিয়েছে, নতুন দায়িত্বে তিনি হোটেলটির সামগ্রিক রন্ধন কার্যক্রমের নেতৃত্ব দেবেন। রন্ধনশৈলীতে ধারাবাহিক উদ্ভাবন, খাবারের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখা এবং অতিথিদের জন্য ব্যতিক্রমী ও স্মরণীয় খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হোটেলটির খাবারের মান ও পরিবেশনার বৈচিত্র্য আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। /শান্ত/

ঢাকায় ৩ দিনের আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু
ঢাকায় ৩ দিনের আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর উদ্যোগে এবং এশিয়ান প্যাকেজিং ফেডারেশন (এপিএফ)-এর সহযোগিতায় ‌‘ সাসটেইন্যাবল অ্যান্ড কোয়ালিটি প্যাকেজিং ফর লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেট’ শীর্ষক ৩ দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানীর এক হোটেলে এ কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শিল্পী বেগম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএফ ও বিপিএএমইএ-এর সাবেক সভাপতি সফিউল্লাহ চৌধুরী এবং বিপিএএমইএ-এর সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববাজারে বর্তমানে প্যাকেজিং পণ্যের প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল চাহিদা রয়েছে। এই বৈশ্বিক বাজার ধরতে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই প্যাকেজিং ও অ্যাকসেসরিজ খাতের উদ্যোক্তা, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এশিয়ান প্যাকেজিং ফেডারেশনের ১৫টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম একটি নির্বাহী সদস্য। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন, যার মধ্যে শ্রীলঙ্কার একজন বিদেশি প্রশিক্ষণার্থীও রয়েছেন। আগামী দিনে উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ তৈরিতে ভূমিকা রাখার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সুবিধায় এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তিনদিনের এ প্রশিক্ষণে প্যাকেজিংয়ের শ্রেণিভাগ, গুণগত মান পরীক্ষার পদ্ধতি, করোগেটেড ফাইবারবোর্ড, প্লাস্টিক প্যাকেজিং ও মান মূল্যায়নসহ আধুনিক প্রযুক্তির ওপর বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। কেআর/

আজ ঢাকার আকাশ যেমন থাকবে
আজ ঢাকার আকাশ যেমন থাকবে

পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে। আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৬টায়। /শান্ত/

প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, দায়িত্ব পালন করবেন দ্বিপাক্ষিক বিষয়ক সচিব
প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, দায়িত্ব পালন করবেন দ্বিপাক্ষিক বিষয়ক সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, প্রধানমন্ত্রীর সফর চলাকালে দাঊদ আলীকে টোকিও থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাাশি এই সফরের কূটনৈতিক বিষয়াবলী তদারকি এবং সার্বিক আয়োজন সমন্বয়ের বিশেষ দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ১৯ অক্টোবর বিকেলে নজরুল ইসলামকে টোকিও পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর রাষ্ট্রদূতকে তলব বা প্রত্যাহার সংক্রান্ত আদেশে সই হয় ১৫ অক্টোবর। তাকে দুই দিনের মধ্যে ঢাকায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রদূতকে ঢাকাতেই অবস্থান করতে হবে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নজরুল ইসলাম ইতোমধ্যে জাপানে পৌঁছে গেছেন। পুরো সফরের সময় তিনি টোকিওতে অবস্থান করবেন এবং দ্বিপাক্ষিক সমন্বয় ও কূটনৈতিক কাজে প্রধান ভূমিকা পালন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনার জন্য দাঊদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, পরামর্শের জন্য ডেকে পাঠানো হলেও রাষ্ট্রদূতকে সফরের প্রস্তুতির কাজে রাখা হয়নি। দাঊদ আলী ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার। জাপানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানি প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে। সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই হতে পারে। বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য এ সফর সময়োপযোগী সুযোগ তৈরি করবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বৃদ্ধি, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ আলোচনা হবে। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ প্রশিক্ষণের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে। সফরকালে প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। তার খসড়া সফরসূচিতে ‘জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ’ এবং ‘জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং সাকাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, একটি পারমাণবিক কেন্দ্র এবং নাগোয়ায় টয়োটার উৎপাদন প্ল্যান্টসহ বিভিন্ন জ্বালানি ও শিল্প স্থাপনা পরিদর্শন করতে পারেন। মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং মাতারবাড়ির মতো বৃহৎ অবকাঠামো ও পরিবহন প্রকল্পে সহায়তার মাধ্যমে জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। এ সফরের ফলে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত করার পাশাপাশি নতুন বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক, উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা এবং আন্তর্জাতিক সংঘাত নিরসনের প্রচেষ্টা নিয়ে দুই নেতা আলোচনা করবেন। উল্লেখ্য, গত এপ্রিলে জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অনলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে এশিয়া জুড়ে জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের নেতৃত্বাধীন উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ। /কেআর/

এবার ঢাকায় কমেছে পূজামণ্ডপ
এবার ঢাকায় কমেছে পূজামণ্ডপ

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে পূজা হবে। প্রতিমা স্থাপনের পাশাপাশি ঘটে আয়োজিত পূজাও এই হিসাবের অন্তর্ভুক্ত। সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এবার দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এছাড়া পূজার দিনসংখ্যা, সরকারি বরাদ্দ এবং নিরাপত্তা প্রস্তুতিতেও বিশেষত্ব রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত তারা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বলেও মনে করেন তিনি। এদিকে বাংলাদেশের বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার বিচার দাবি করেছে পরিষদ। সন্তোষ শর্মা বলেন, রামু, নাসিরনগর, ২০২১ সালের কুমিল্লার ঘটনা ও সুনামগঞ্জসহ অতীতে ঘটে যাওয়া বড় হামলাগুলোর সুষ্ঠু বিচার হয়নি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। আগামী ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর অষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদ্‌যাপিত হবে। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। /শান্ত/