২৯ মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক চলছে
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই শীর্ষ বৈঠক শুরু হয়।
আসন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও রাজনৈতিক কৌশল নির্ধারণের উদ্দেশ্যে জোটটি এই আলোচনার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত লংমার্চ বাস্তবায়ন ও দলীয় অবস্থান জোরালো করার বিষয়ে এতে প্রাধান্য দেওয়া হচ্ছে।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত আছেন। এতে আরও অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।
জোটের প্রতিনিধিরা দেশের সার্বিক অবস্থা মূল্যায়নের পাশাপাশি ৩১ অক্টোবরের কর্মসূচি কীভাবে সফল করা যায়, তা নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরছেন বলে জানা গেছে।
//আইই//
