সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী লরিচাপায় নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে মহাসড়কের ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক শিশু, ৩ জন নারী এবং একজন পুরুষ রয়েছেন। এই ঘটনায় আহত অবস্থায় অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়ানো ছিলো। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এই সময় ঢাকামুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং বাকি দু’জনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
/এমএএইচ/
