স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৩৯
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার কিছু পর এই দুর্ঘটনা ঘটে। ট্রেন দু'টিতে ৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে দেশটির আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্পেনের রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ জানিয়েছে, মাদ্রিদ থেকে সেভিয়াগামী রেলপথে রেনফে পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ইরিয়ো কোম্পানির আরেকটি ট্রেনের এই সংঘর্ষ হয়। এই ঘটনার পরপরই রেলপথে সকল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দূরপাল্লার ট্রেনগুলোকে আশপাশের স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে জরুরি পরিষেবার প্রতিনিধি জানিয়েছেন, একাধিক দমকল দল, তিনটি হেলিকপ্টার এবং দু'টি ভ্রাম্যমাণ আইসিইউ সেখানে পাঠানো হয়েছে।
//আইই//
