Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন। চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন। /এমএএইচ/

ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু
ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জন এবং হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে ২ হাজার ২১৮ জন এবং হাম ও হামের উপসর্গে ১ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা যাওয়ায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এর মধ্যে কেবল অক্টোবর মাসেই মারা গেছেন ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২১৮ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। • ঢাকা বিভাগ: ৯৪২ জন (সর্বোচ্চ) • খুলনা বিভাগ: ২৮৪ জন • রাজশাহী বিভাগ: ২৪৬ জন • চট্টগ্রাম বিভাগ: ২৪০ জন • বরিশাল বিভাগ: ২৩২ জন • ময়মনসিংহ বিভাগ: ১২১ জন • রংপুর বিভাগ: ১১৩ জন • সিলেট বিভাগ: ৪১ জন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর প্রাণহানির মাধ্যমে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে (যার মধ্যে সরাসরি হাম শনাক্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গে ১,১২৯ জন)। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩৮৮ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। • মোট হামের উপসর্গ দেখা দিয়েছে: ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের। • মোট হাম নিশ্চিত শনাক্ত হয়েছে: ২৩ হাজার ৪৭৮ জনের। • মোট হাসপাতালে ভর্তি: ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। • এখন পর্যন্ত মোট ১ লাখ ৯০ হাজার ৩৬ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশবাসীকে মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকার এবং শিশুদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে। /এমএএইচ/

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রবিবার (২৫ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই ৩ জন মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৬ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৩৩, চট্টগ্রামে ২২৫ জন, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০ এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। /এমএএইচ/

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৬৫
হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৬৫

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন, সিলেটে ২ জন, চট্টগ্রামে ২ জন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২২২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এই নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এ ্ছইড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫১ জন। এই নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জনে। /এমএএইচ/

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

শুক্রবার (২৩ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই ৩ জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫৮ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৯৪ , চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, এবং রংপুরে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। /এমএএইচ/

সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু

শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শহীদুল ইসলামের ১ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল সাফওয়ান মারা যায়। একই হাসপাতালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমদ ও হবিগঞ্জ সদর উপজেলার মিজানুর রহমানের ৩ মাস ২৪ দিন বয়সী ছেলে জায়ান মারা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারও শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ১,১১৫ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ১৫৮ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন এবং সিলেট জেলায় ৪৪২ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৪৩২ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৬৬ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১৭৯ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২৩ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও ১৯ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। /এমএএইচ/

হাম ও উপসর্গে প্রাণহানি দাঁড়ালো ১,২০৭ জনে
হাম ও উপসর্গে প্রাণহানি দাঁড়ালো ১,২০৭ জনে

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাঁদের নিয়ে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। এছাড়া গত একদিনে নতুন করে ৩৬ জন হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৪৮ জনের হাম শনাক্ত হয়েছে। /এমএইচ/

দেশে হাম উপসর্গে মৃত্যু ১,২০০ ছাড়ালো
দেশে হাম উপসর্গে মৃত্যু ১,২০০ ছাড়ালো

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩০৭ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৯৭ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। এর মধ্যে, পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ১৫৭ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন। /এমএএইচ/