Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গেমিং পারফরম্যান্স নিয়ে বিভ্রান্তিকর তথ্য, স্যামসাংকে ১৮৮ কোটি টাকা জরিমানা
গেমিং পারফরম্যান্স নিয়ে বিভ্রান্তিকর তথ্য, স্যামসাংকে ১৮৮ কোটি টাকা জরিমানা

কোরিয়া জুংআং ডেইলির প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী গেম চালানোর সময় ডিভাইসগুলোর প্রসেসরের গতি কমিয়ে দেওয়া হলেও বিজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করা হয়নি বলে মনে করছে কমিশন। এতে ক্রেতারা পণ্যগুলোর গেমিং পারফরম্যান্স সম্পর্কে বিভ্রান্ত হয়েছেন এবং যুক্তিসংগত ক্রয়-সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে এফটিসি। অভিযোগ অনুযায়ী, স্যামসাংয়ের গেম অপটিমাইজিং সার্ভিস (জিওএস) নির্দিষ্ট কিছু গেম চালু হলে স্বয়ংক্রিয়ভাবে সিপিইউ ও জিপিইউর কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করতো। সাধারণত অতিরিক্ত তাপ উৎপাদন ঠেকাতে প্রসেসরের গতি কমানো হলেও এসব ডিভাইসে তাপমাত্রা নির্দিষ্ট সীমায় পৌঁছানোর আগেই ব্যবস্থা কার্যকর হতো। ফলে গেমিং পারফরম্যান্সে প্রভাব পড়ত। স্যামসাংয়ের দাবি, দীর্ঘ সময় ধরে ডিভাইসের পারফরম্যান্স বজায় রাখা এবং গেমগুলো নির্ভরযোগ্যভাবে চালানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিলো। তবে প্রতিষ্ঠানটি উন্নত গেমিং অভিজ্ঞতার প্রচার করলেও জিওএসের কার্যক্রম সম্পর্কে তথ্য না দেওয়াকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন হিসেবে দেখেছে কমিশন। জরিমানার বিরোধিতা করেছে স্যামসাং। সিউল ইকোনমিক ডেইলির প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি বলেছে, বিজ্ঞাপনের কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন রায় কোনো আদালত দেননি। ভবিষ্যতের আইনি কার্যক্রমে নিজেদের অবস্থান তুলে ধরার কথাও জানিয়েছে তারা। এর আগে প্রসেসরের গতি কমানোর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইসরায়েলে স্যামসাংয়ের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিলো। /শান্ত/

নতুন সিরিজের স্মার্টফোনে ডিসপ্লেতে মেগা চমক দিতে চলেছে স্যামসাং!
নতুন সিরিজের স্মার্টফোনে ডিসপ্লেতে মেগা চমক দিতে চলেছে স্যামসাং!

পশ্চিমা গণমাধ্যমগুলির দাবি, গ্যালাক্সি এস-২৭ সিরিজে একসঙ্গে চারটি স্মার্টফোন বাজারে আনবে স্যামসাং। সেগুলি হল, এস-২৭, এস-২৭ প্লাস, এস-২৭ প্রো এবং এস-২৭ আল্ট্রা। উল্লেখ্য, এত দিন এই ধরনের সিরিজে থাকছিল তিনটি করে মডেল। সেই সংখ্যা এ বার বাড়াতে চলেছে সংশ্লিষ্ট দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। এতে নতুন সংযোজন প্রো মডেল। সূত্রের খবর, এস-২৭ সিরিজের চারটি স্মার্টফোনের ডিসপ্লের আকার পৃথক রাখছে স্যামসাং। বেস মডেলটিতে ৬.২৭ ইঞ্চি ডিসপ্লে পাবেন গ্রাহক। কিন্তু, প্লাস ও প্রো-র ক্ষেত্রে সেটি যথাক্রমে ৬.৬ এবং ৬.৪৭ ইঞ্চি হবে বলে জানা গিয়েছে। আল্ট্রার ডিসপ্লের আকার সবচেয়ে বড়। সেটি ৬.৮৯ ইঞ্চি হতে পারে বলে মনে করা হচ্ছে। যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে সাম্প্রতিক সময়ে হু-হু করে বেড়েছে স্মার্টফোনের দাম। বিশেষত, র‌্যাম ও স্টোরেজের অগ্নিমূল্য ‘বাজেট বান্ধব’ মডেলগুলিকেও দামি করে তুলেছে। সূত্রের খবর, এ-হেন পরিস্থিতিতে এস-২৬ সিরিজের ফোন নির্মাণে অব্যবহৃত যন্ত্রাংশ নতুন ডিভাইসে কাজে লাগাবে স্যামসাং। যদিও এই নিয়ে সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এ ছাড়া, চলতি বছরের নভেম্বর থেকে বিপণীতে পাওয়া যাবে স্যামসাঙের নতুন স্মার্ট-চশমা। যার সফটওয়্যার পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করবে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট গুগ্‌ল। ফলে, ডিভাইসটিতে গ্যালাক্সি সিরিজের এস-২৫ বা এস-২৬ স্মার্টফোনের স্বাদ ব্যবহারকারী পাবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেআর/