Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সবজি চাষে স্বাবলম্বী রংপুরের সেলিনা
সবজি চাষে স্বাবলম্বী রংপুরের সেলিনা

সেলিনা আক্তার উপজেলার কান্দী ইউনিয়নের কান্দী কাবিলাপাড়া গ্রামের বাসিন্দা। এক সময় সংসারে সচ্ছলতা আনতে তাকে বেশ হিমশিম খেতে হতো। পরে বাড়ির পাশের এক একর জমিতে বাণিজ্যিকভাবে সবজি চাষ শুরু করেন তিনি। কঠোর পরিশ্রম ও নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে সাফল্য আসে। শীত ও গ্রীষ্ম দুই মৌসুমেই তার জমিতে লাউ, মিষ্টিকুমড়া, বেগুন, করলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শসা, শিমসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়। স্থানীয় বাজারে চাহিদা মেটানোর পর অবশিষ্ট সবজি আড়তে বিক্রি করেন তিনি। অনেক সময় পাইকাররা সরাসরি ক্ষেত থেকে সবজি কিনে নেওয়ায় পরিবহন খরচও কমে। সেলিনা আক্তার জানান, প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকার সবজি বিক্রি করেন তিনি। খরচ বাদ দিয়ে আয় থাকে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এই আয় দিয়েই সংসার চালানোর পাশাপাশি অনার্সপড়ুয়া একমাত্র ছেলের পড়াশোনার খরচ বহন করছেন। তার খেতে প্রতিদিন গড়ে চার থেকে ছয়জন শ্রমিক কাজ করেন। সেলিনা জানান, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ও ভার্মিকম্পোস্ট ব্যবহার করে সবজি উৎপাদন করছেন তিনি। স্থানীয় শিক্ষক আমিনুল ইসলাম বলেন, কৃষি পরামর্শ, উন্নত বীজ ও বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা পেলে তার মতো উদ্যোক্তারা আরও এগিয়ে যেতে পারবেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, সেলিনার মতো নারী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার সাফল্য অন্য নারী ও বেকার তরুণদের জন্য অনুপ্রেরণা হতে পারে। /শান্ত/

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং অন্যজন কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)। রবিবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ২ জনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ২ ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাঁদের পিছু নিয়ে একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় ধানক্ষেত থেকে তাঁদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজন তাঁদের পিটুনি দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আবদুস সবুর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। /এমএএইচ/

৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো রংপুর মেডিকেলের বিদ্যুৎ সরবরাহ
৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো রংপুর মেডিকেলের বিদ্যুৎ সরবরাহ

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রশাসনিক শাখার পাশে একটি সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্তব্যরত এক নার্স আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যায়। ফলে পুরো হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা গ্রহণেও সাময়িক ভোগান্তিতে পড়েন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ডায়ালাইসিস ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জরুরি চিকিৎসাসেবাও পুরোপুরি চালু হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক ভবনে বিদ্যুৎ সংযোগ চালুর কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেখানেও সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তাঁর ভাষ্য, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। /শান্ত/