Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যুদ্ধ বন্ধে ট্রাম্প ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের
যুদ্ধ বন্ধে ট্রাম্প ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রবিবার (১৮অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে পুতিন এই প্রস্তাব দেন। ওই ফোনালাপেই দুই দেশের মধ্যে রাশিয়ার ডিজেল কেনার একটি চুক্তি হয়। ট্রাম্প ও পুতিনের সম্পর্ক উষ্ণ হওয়ার প্রেক্ষাপটে এই প্রস্তাব সামনে এসেছে। সম্প্রতি ট্রাম্প রাশিয়ার ডিজেল কেনার চুক্তির কথা জানান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) আসন্ন সম্মেলনের ফাঁকে ৩ নেতার বৈঠক আয়োজনের কথা ভাবছে ক্রেমলিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে বৈঠকটি আদৌ হবে কি-না বা এর আলোচ্য সূচি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তিন পক্ষই এমন বৈঠকের সম্ভাবনা স্বীকার করেছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প এখনো এ ধরনের বৈঠকে সম্মতি দেননি। তবে প্রস্তাবটির প্রতি তিনি আগ্রহী হতে পারেন। তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল /সোহেল/