Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

টিআইএন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
টিআইএন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

তবে আয় না থাকলেই টিআইএন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। নির্দিষ্ট শর্ত পূরণ করে করদাতার নিবন্ধন বাতিলের আবেদন করা যায়। আয়কর আইন, ২০২৩-এর ২৬২ ধারায় এই বিষয়ে বিধান রয়েছে। কোন পরিস্থিতিতে টিআইএন বাতিল করা যায়? ভুল করে একাধিক টিআইএন তৈরি হলে, নিবন্ধন নেওয়ার প্রয়োজন না থাকলে, ব্যবসা বা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হলে, করদাতার মৃত্যু হলে কিংবা স্থায়ীভাবে বিদেশে চলে গিয়ে বাংলাদেশে আয়-উপার্জনের কার্যক্রম না থাকলে বাতিলের আবেদন করা যেতে পারে। এছাড়া আইনে নির্ধারিত অন্যান্য বৈধ কারণেও আবেদন করা যায়। টানা তিন বছর করযোগ্য আয় শূন্য থাকা এবং ভবিষ্যতেও করযোগ্য আয় না হওয়ার পরিস্থিতি টিআইএন বাতিলের একটি ভিত্তি। তবে সবার ক্ষেত্রে পরপর তিন বছর শূন্য রিটার্ন জমা দেওয়াই বাধ্যতামূলক, এমন নয়। আবেদনকারীর পরিস্থিতি ও আইনি শর্ত বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। কোথায় ও কীভাবে আবেদন করবেন? টিআইএন সনদে উল্লেখ করা সংশ্লিষ্ট কর সার্কেলের উপকর কমিশনার বরাবর লিখিত আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের সুযোগ থাকলেও প্রয়োজনে সরাসরি কর অফিসে যোগাযোগ করা যায়। আবেদনের সঙ্গে সাধারণত ই-টিআইএন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং বাতিলের কারণের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়। পরিস্থিতি অনুযায়ী আগের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণও চাওয়া হতে পারে। আবেদন জমা দিলেই টিআইএন বাতিল হয়ে যায় না। কর কর্তৃপক্ষ আবেদন যাচাই করে অনুমোদন দিলে নিবন্ধন বাতিল হবে। তাই বাতিলের অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রযোজ্য রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা সম্পর্কে সংশ্লিষ্ট কর অফিসের পরামর্শ নেওয়া জরুরি। /শান্ত/

প্রশ্নপত্র ফাঁসে বাতিল হওয়া যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ
প্রশ্নপত্র ফাঁসে বাতিল হওয়া যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ

শনিবার (১৭ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। পদটি ১১তম গ্রেডের, যার আগের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার। গত শুক্রবার বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র এখনো ঘোষণা করা হয়নি। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটকের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে এসব তথ্য জানানো হবে। অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থী অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করলে তার প্রার্থিতা বা ফল বাতিল বলে গণ্য হবে। /শুভ/

ঢাকা-সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজার যাত্রী
ঢাকা-সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজার যাত্রী

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য জানান। তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি ফ্লাইট। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারের ৮টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে। এছাড়া বাতিল হয়েছে ৬১টি ট্রানজিট ফ্লাইট। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৩টি ফ্লাইট রয়েছে। বেবিচক জানিয়েছে, নিরাপত্তাজনিত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই অবস্থা চলতে পারে। এতে যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। /শান্ত/

শাহজালালে ৬২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
শাহজালালে ৬২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলার ২টি, সৌদিয়ার ৫টি এবং রিয়াদ এয়ারের ৭টি রয়েছে। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালামের ৩টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট বাতিল হয়েছে। সৌদি আরবে কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার বিমানবন্দরে আসছেন যাত্রীরা। সেখানে পৌঁছে ফ্লাইট বাতিলের খবর জানতে পেরে বিপাকে পড়ছেন তারা। দুর্ভোগে পড়ছেন তাদের বিদায় জানাতে আসা স্বজনেরাও। যাত্রীদের অভিযোগ, আগে থেকে ফ্লাইট বাতিলের তথ্য জানানো হলে এই ভোগান্তি এড়ানো যেতো। এদিকে ফ্লাইট বাতিল, বিলম্ব বা সময়সূচি পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেন। /শান্ত/