ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সমাপ্তির সময় প্রবেশপত্রে উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের তথ্য উল্লেখ করা হয়েছে। কেন্দ্র গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ। সবশেষে বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য কয়েকটি সতর্কতা এবং দিক-নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে বই, নোট বা অন্য কোনো লিখিত সামগ্রী বহন করতে দেওয়া হবে না। এছাড়া পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। /এমএএইচ/