Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ
সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু হয়ে যাবে। এরইমধ্যে সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকির মধ্যেই এনআইডি সার্ভার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দু’টি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছিলো। পরে গত রবিবার বাংলাদেশ ব্যাংকের সার্ভার আবার সচল করা হয়। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তাজনিত এই উদ্বেগ শুধু বাংলাদেশ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিলো। /এমএএইচ/