Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি
১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি

কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে আরও সময় লাগতে পারে। মেরামতকাজ শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টায় বৃহস্পতিবার ভোরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরানোর কাজ শেষ হয়। দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। /এমএএইচ/

দীর্ঘ বাস-ট্রেনযাত্রায় ক্লান্তি ও ব্যথা এড়াতে যা করবেন
দীর্ঘ বাস-ট্রেনযাত্রায় ক্লান্তি ও ব্যথা এড়াতে যা করবেন

আরামদায়ক পোশাক পরুন দীর্ঘ যাত্রায় আঁটসাঁট পোশাকের বদলে ঢিলেঢালা ও আরামদায়ক কাপড় বেছে নিন। পায়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল পরুন। শীতাতপনিয়ন্ত্রিত বাস বা ট্রেনে ঠান্ডা লাগতে পারে, তাই সঙ্গে পাতলা চাদর বা হালকা জ্যাকেট রাখুন। ছোট বালিশ সঙ্গে নিন একটানা বসে থাকলে ঘাড়, কোমর ও পিঠের পেশিতে চাপ পড়ে। ঘাড়ের জন্য ইউ-আকৃতির ট্রাভেল পিলো এবং কোমরের পেছনে রাখার জন্য ছোট বালিশ কাজে আসতে পারে। বসার সময় পিঠের স্বাভাবিক ভঙ্গি বজায় রাখুন এবং মাঝেমধ্যে বসার অবস্থান পরিবর্তন করুন। পানি পান করুন, হালকা খাবার খান যাত্রাপথে পানির ঘাটতি এড়াতে সঙ্গে পানির বোতল রাখুন। অল্প অল্প করে পানি পান করুন। অতিরিক্ত তেল-মসলাযুক্ত বা ভারী খাবারের পরিবর্তে কলা, আপেল, বাদাম কিংবা হালকা খাবার সঙ্গে রাখতে পারেন। খাবার যেন পরিষ্কারভাবে সংরক্ষণ করা হয়, সেদিকেও খেয়াল রাখুন। মাঝেমধ্যে নড়াচড়া করুন দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকলে পেশিতে টান ও পায়ে অস্বস্তি হতে পারে। বাস থামলে বা ট্রেনে নিরাপদে চলাচলের সুযোগ থাকলে কিছুক্ষণ হাঁটুন। বসে থাকা অবস্থায় গোড়ালি ওঠানো-নামানো, পায়ের আঙুল নাড়ানো ও কাঁধ ধীরে ঘোরানোর মতো সহজ নড়াচড়া করতে পারেন। চলন্ত বাসে দাঁড়িয়ে ব্যায়াম করবেন না। দীর্ঘ সময় বসে থাকলে কিছু মানুষের পায়ে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়তে পারে। আগে এই ধরনের সমস্যা হয়ে থাকলে বা সম্প্রতি অস্ত্রোপচার হলে যাত্রার আগে চিকিৎসকের পরামর্শ নিন। এক পা হঠাৎ ফুলে গেলে বা ব্যথা হলে দ্রুত চিকিৎসা নিন। এর সঙ্গে শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হলে জরুরি চিকিৎসা প্রয়োজন। বমিভাব কমাতে সতর্ক থাকুন বাস বা ট্রেনে বমিভাব হলে জানালার বাইরে দিগন্তের দিকে তাকানোর চেষ্টা করুন। বই পড়া কিংবা মোবাইলের পর্দায় দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে সমস্যা বাড়তে পারে। তাই প্রয়োজন হলে বিরতি নিন। মোশন সিকনেসের ওষুধ প্রয়োজন হলে চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। বিনোদন ও প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন একঘেয়েমি কাটাতে পছন্দের গান, পডকাস্ট বা অডিওবুক শুনতে পারেন। মোবাইলের চার্জ ধরে রাখতে পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। তবে একটানা পর্দার দিকে তাকিয়ে না থেকে চোখকে বিশ্রাম দিন। যাত্রার আগে টিকিট, পরিচয়পত্র, প্রয়োজনীয় ওষুধ, চার্জার, টিস্যু ও স্যানিটাইজার গুছিয়ে নিন। রাতে ভ্রমণ করলে গন্তব্যে পৌঁছানোর সময় ও পরবর্তী যাতায়াতের ব্যবস্থাও আগেই জেনে রাখুন। দীর্ঘ যাত্রায় স্বস্তি পেতে সবচেয়ে জরুরি হলো শরীরের প্রয়োজন বুঝে নড়াচড়া করা, পর্যাপ্ত পানি পান করা এবং একটানা একই ভঙ্গিতে বসে না থাকা। সামান্য প্রস্তুতি ও সচেতনতাই দীর্ঘ পথের ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলতে পারে। /শান্ত/

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানান, এরইমধ্যে ১৩টি বগির উদ্ধারকাজ শেষ হয়েছে এবং বাকি একটি বগিতে তল্লাশি চালানো হচ্ছে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। এক যাত্রী জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছু সময় আগে রোহড়ির কাছাকাছি এলাকায় রেলকর্মীরা ট্রেনের ৯ নম্বর বগির নাট-বল্টু মেরামত করেছিলেন। ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা যায়নি। এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধারকাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আহত যাত্রীরা যাতে কোনো বিলম্ব ছাড়াই সেরা চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক বড় রেল দুর্ঘটনা ঘটছে। এর আগে ২০২৩ সালের আগস্টে সিন্ধ প্রদেশের নবাবশাহের কাছে ‘হাজারা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। মঙ্গলবারের এই দুর্ঘটনা পাকিস্তানের রেলওয়ের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আবারও বড় প্রশ্নের মুখে দাঁড় করালো। /আকরাম/