Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা
নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

এতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছিলো। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকেও এ মূল্যহার বহাল থাকবে। বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিলো। যা পরের দিন ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেপ্টেম্বরে ওই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর অক্টোবর মাসেও ৪ ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। এর আগে ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিলো। পরে সেপ্টেম্বরে আরও ২০ টাকা বাড়ানো হয়। ফলে এপ্রিলের আগের দামের তুলনায় ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা বেড়েছে। সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে। সাম্প্রতিক কয়েক মাসে ওই পদ্ধতিতে নিয়মিত মূল্য সমন্বয় করা হয়নি। /এমএএইচ/