জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে বাংলাদেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশলের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, বিশ্বশান্তি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈষম্যহীন ব্যবহারের ওপর গুরুত্ব দেন।