সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার বলেন, শনিবার ভোর ৫টার দিকে বিশাল সেন্টারের নিচে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। এই সময় আসিফ আকবর বিশাল সেন্টারের ৩ তলায় তাঁর স্টুডিওতে ছিলেন। গাড়ি বিশাল সেন্টারের নিচে পার্ক করা ছিলো। আসিফ আকবর গাড়িতে না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, হামলাকারী সিএনজি অটোরিকশায় করে এসেছিলেন। জড়িতদের শনাক্তের পাশাপাশি ঘটনার পেছনের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ। /এমএএইচ/